আরিফ আজাদের বই থেকে নেয়া কিছু সর্ট লাইন

 জীবনটাকে যদি গোলাপ ফুল ভাবেন, কাঁটার উপস্থিতি সেই জীবনের একটা বাস্তবতা।

এই বাস্তবতা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

 কেউ গোছানো জীবন পায় না, জীবনকে আসলে গুছিয়ে নিতে হয়।

কুরআনের সাথে কাটানো সময়গুলো আখিরাতে আপনার সবচেয়ে কার্যকরী সম্পদ হয়ে উঠবে।



 

বিনয়ের চাইতে সুন্দর আর কোন পোশাক নেই।

'The misguidance of your opponent isn’t a sure sign of your guidance'- Ustaz Hatem Al Haj

একজন মুমিনের হারানোর কিছুই নেই৷ যা কিছু তার কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয় কিংবা তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়- আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আখিরাতে তাকে সেসবের বদলা হিশেবে অফুরান নিয়া'মত দান করবেন।




হতভাগা তো বরং সে যে তার সাথে অন্যায় আর অবিচার করে।

Be kind to everyone except Shaitan.
Torture him with your continuous good deeds.


 

আমি রাহমানের বান্দা— কৃতজ্ঞ হওয়ার জন্যে এরচেয়ে বড় কারণ আর কী লাগে!

Take care of your Salah. It will take care of you in Akhirah.

Our sincere prayers with sister Orpa (Fatema). May Allah give her immense rewards for these struggles & make everything easy for her. Ameen Yaa Raab'al Ka'ba.

কখন বুঝবেন আল্লাহকে ছেঁড়ে মানুষের দিকে আপনি ঝুঁকতে শুরু করেছেন?

 

যখন দেখবেন বিপদের সময় জায়নামাজের সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে।

'সকালের সূর্য দেখে বলে দেওয়া যায় দিনটা কেমন যাবে'— এটা যেমন সত্য, ঠিক একইভাবে 'শেষ ভালো যার, সব ভালো তার'— কথাটাও সমানভাবে সত্য।



 

তাই, 'সকালের সূর্য দেখেই বলে দেওয়া যায় দিনটা কেমন যাবে'— এই কথার ওপর ভিত্তি করে আপনি চেষ্টা করবেন যাতে সকালটা সুন্দরভাবে শুরু করা যায়। সালাত, যিকির, কুরআন এবং নিজের কাজকে গুছিয়ে করার মাধ্যমে।
তবে, যদি কোনোদিন সকালটা সুন্দরভাবে শুরু করা না যায়, তাহলে বাকি দিনটাকে নষ্ট করে ফেলবেন না৷ মনে রাখবেন— শেষ ভালো যার, সব ভালো তার। সকালটা সুন্দরভাবে শুরু করেও যে বাকি দিনটা অযথা নষ্ট করলো সে নয়, বরং সকাল সুন্দরভাবে শুরু না করলেও, বাকি দিনটা যে সুন্দরভাবে পার করতে পারে, দিনশেষে সে-ই এগিয়ে।

You are not alone. You have Allah by your side. As always.




 

সারা সপ্তাহ আমাদের কর্মব্যস্ততায় কাটে। কাজ, অফিস, স্কুল-কলেজ, ঘর-সংসার ইত্যাদিতে। এমনও হয়— সপ্তাহজুড়ে একটা রাতেও আমরা তাহাজ্জুদের জন্য জাগতে পারি না। দুই রাক'আত বাড়তি নফল সালাত আদায় করতে পারি না। এমনকি— দুই পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করতেও আমরা হিমশিম খাই।


আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা শুক্রবারকে আমাদের জন্য ছুটির দিন বানিয়েছেন যাতে সারা সপ্তাহে আমাদের ইবাদাতে যে ঘাটতিগুলো ছিলো, সারা সপ্তাহে পড়তে না পারা আমাদের নফল সালাত, করতে না পারা যিকির-আযকার, কুরআন তিলাওয়াত— এগুলো আমরা পুষিয়ে নিতে পারি। এমনকি, জুমুয়াহর দিন এমন একটা মুহূর্তও তিনি রেখে দিয়েছেন যে মুহূর্তে দুয়া করলে সেই দুয়া কবুল করে নেওয়া হয়।

অথচ— আমাদের শুক্রবারগুলো ঘুমিয়ে, মুভি দেখে, অযথা আড্ডাবাজিতে কেটে যায়!

আপনার সুখের দিনের ঝলমলে সূর্যটাও একদিন অস্ত যাবে। এবং— দুঃখের ভারে যে রাতটাকে আপনার হাজার বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে, সেই রাত কেটে একদিন দেখা দেবে ভোরের ঝলমলে আলো।

 





সুতরাং, সুখের ঝলমলে সূর্যের দিনে আপনাকে হতে হবে বিনয়ী, আর দুঃখের ভারে দীর্ঘ মনে হওয়া রাতগুলোতে আপনাকে হতে হবে ধৈর্য্যশীল।

আমার অকারণে মন খারাপের কারণ হয়তো এটাই যে, যথাযর্থ সময়ে এবং যথাযর্থ ভাবে আমি সালাত আদায় করতে ব্যর্থ হচ্ছি।

--- আরিফ আজাদ

 

Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post