পর্নোগ্রাফি আসক্তি থেকে বাঁচার উপায়ঃ (পর্ব ৪)




১৭. পরিবার ও জীবনসঙ্গীকে সময় দিনঃ


পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির জন্য আপনার পরিবার-পরিজনদের সাথে সময় কাটান। তাদের সাথে ঘুরতে যান, আড্ডা দিন। তারা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ সেই গুরুত্বকে অনুধাবন করুন। আপনার জীবনসঙ্গীকে আলাদাভাবে সময় দিন। তার সাথে স্বাভাবিক জীবন-যাপন করুন। কারণ বাস্তবে অতিরঞ্জিত কোনো কিছুই সম্ভব নয় সেটি অনুধাবন করতে শিখুন। তাই চেষ্টা করুন সহজ জীবনধারা বজায় রাখতে।

১৮. বই পড়ুনঃ

বই পড়ার চর্চা আপনার জীবন সমস্যার সমাধানে সহায়তা করবে। হয়তো ভাবছেন কিভাবে পর্ন আসক্তি থেকে মুক্তি পাবেন কিছুই বুঝতে পারছেন না সেক্ষেত্রে বই আপনাকে সহায়তা করবে। বায়োলজিক্যাল বই পড়ুন তাছাড়া মোটিভেশনাল বই পড়ুন যেগুলো আপনাকে মোটিভেট করবে।

১৯. স্বেচ্ছাসেবী সংগঠনে যোগদান করুনঃ

বাংলাদেশ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আপনি চাইলে সেসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের সাথে কাজ করতে পারেন। এছাড়া বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কাজে অংশ নিতে পারেন। এসব কাজ আপনাকে মানসিকভাবে শান্তি দেবে।

২০. বিশেষজ্ঞের চিকিৎসকের পরামর্শ নিনঃ

সকল পথ অবলম্বন করেও যদি আপনি পর্ণ আসক্তি কমাতে না পারেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আপনাকে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সে প্রয়োজন অনুযায়ী আপনাকে পারসোনাল কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, মাইন্ডফুলনেস, রিল্যাক্সেশন ব্যায়াম, মেডিসিন, থেরাপি দিতে পারেন। যা আপনাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাই এসব বিষয় লুকিয়ে না রেখে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পর্নোগ্রাফি আসক্তি একটি দুর্বিষহ ভয়াবহ অন্ধকারের নাম। এই আসক্তির তীব্রতা এতটায় বেশি যা আপনাকে গ্রাস করে ফেলবে। প্রথম দিকে বিষয়টিকে নিছক বিনোদনের মাধ্যম মনে হলেও ধীরে ধীরে তা ভয়াবহ রূপ ধারণ করবে। তাই সময় থাকতেই আপনাকে সচেতন হতে হবে কারণ বিনোদন যেনো অভ্যাসে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখুন। বাবা-মায়েরা তাদের সন্তানদের বিষয়ে সচেতনতা অবলম্বন করুন, বিশেষ করে বয়োঃসন্ধি কালে। এসময়ই অধিকাংশ সন্তান বিপথগামী হয়। আর আপনি কখনও পর্ণ আসক্ত হলে অবশ্যই কিভাবে এই নেশা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন।

📌পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার উপায়ঃ

প্রথমে ফোনের Settings থেকে Wireless Connections অপশনে যেতে হবে। এরপর Private DNS অপশনটিতে যেতে হবে। Private DNS অপশনটিতে ক্লিক করার পর Designated private DNS অপশনে ক্লিক করুন। অতঃপর adult-filter-dns.cleanbrowsing.org এই লিংকটা পেস্ট করে সেভ করুন।

Shortcut: Settings>Wireless Connections>Private DNS>Designated private DNS>adult-filter-dns.cleanbrowsing.org>Save

ব্যস কাজ শেষ। এবার আর পর্নসাইটে ঢুকতে পারবেন না, এমনকি পর্ন সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করলেও ওই বিষয়ক কোনো রেজাল্ট আসবে না।

প্রিয় পাঠক, কেমন লাগলো আমাদের আজকের লেখাটি। আশাকরি আপনারা পর্নোগ্রাফি আসক্তি, কারণ, লক্ষণ, মুক্তির উপায় প্রভৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান।

 মতামত জানান আমাদের ফেসবুক পেজে এবং পরবর্তী কোন বিষয়ে লেখা চান সেটিও আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন। 
Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post