•
মাসলামাহ বিন আবদিল মালিক (রহ.)। ইসলামের শ্রেষ্ঠ সেনাপতিদের একজন। উমাইয়া খিলাফাহ যে কয়জন মানুষের কারণে গৌরবোজ্জল, মাসলামাহ (রহ.) তাদের অন্যতম। খলীফা আবদুল মালিক বিন মারওয়ানের শ্রেষ্ঠ সন্তান। যাকে নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করতে পারবেন।
•
হযরত মাসলামাহ রহ.-এর সারাটা জীবন জি&হ|দের ময়দানেই কেটেছে। তিনি ক্ষমতার লোভ করেন নি। এর ধারেকাছেও ঘেঁষেন নি। এজন্য তিনি ছিলেন সবার কাছে প্রিয়।
•
রোমানদের দুর্ভেদ্য এক দুর্গ অবরোধ করলেন। অনেক দিন হয়ে গেল, কোনভাবেই দুর্গের পতন হচ্ছে না। মু&জ|হিদ বাহিনী দিনদিন হাক্লান্ত হয়ে পড়ছে। দুর্গের খ্রি&স্ট|নদের পাল্লা ভারী হয়ে উঠছে। এদিকে রসদও ফুরিয়ে আসছে।
•
এহেন অবস্থা দেখে একজন অখ্যাত মু&জ|হিদ ঠিক করলেন, তিনি যে ভাবেই হোক দুর্গে প্রবেশের একটা ব্যবস্থা করবেন। তিনি রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে, চুপি চুপি দুর্গের দেয়ালের কাছে চলে গেলেন। সারারাত মাটির দেয়ালে সুড়ঙ্গ তৈরীর কাজে লেগে থাকলেন। ভোরে আঁধার থাকতে থাকতে ফিরে এলেন। পরপর বেশ কয়েকদিন এভাবে কাজ চললো।
•
এক সময় পরিমাণ মতো ফাঁক তৈরী হলো। পরদিন সকাল বেলা যখন যুদ্ধ বাঁধল, সেই অখ্যাত মু&জ|হিদ এক ফাঁকে এসে, ফাঁক গলে দুর্গের মধ্যে প্রবেশ করে, দরজা খুলে দিলেন।
.
দুর্গ জয়ের পর মাসলামাহ (রহ.) ঘোষণা দিলেনঃ যে মু&জ|হিদ দেয়ালে সুড়ঙ্গ করেছেন, তিনি যেন আমার সাথে দেখা করেন। দিন গড়িয়ে গেল, কেউ এল না। পরদিন আবার ঘোষণা। আজও কেউ এল না।
•
তৃতীয় দিন মাসলামাহ (রহ.) শেষ চেষ্টা হিসেবে বললেনঃ আল্লাহর কসম! যে মুজাহিদ দেয়ালে সুড়ঙ্গ করেছেন, তিনি যেন আমার সাথে দেখা করেন।
•
রাতের বেলা মাসলামাহ (রহ.) তাঁবুতে শুয়ে আছেন। একটি মুখঢাকা ছায়ামূর্তি প্রবেশ করলো।
- ও, তুমিই তাহলে দেয়ালে ফাটল ধরিয়েছ?
- জ্বি।
- মুখ ঢাকা থাকলে আমি তোমাকে চিনব কী করে?
- জনাব! আমি এসেছি শুধু আপনর কসমের কারণে। আপনার কাছে আমার তিনটা চাওয়া আছে।
- বলো।
- আমি চাইঃ
ক: আপনি আমার নাম জানতে চাইবেন না।
খ: আমার চেহারা দেখতে চাইবেন না।
গ: আমার জন্যে কোনও পুরষ্কারের ঘোষণা দিবেন না।
- আচ্ছা, ঠিক আছে।
•
এরপর হঠাৎ করেই মুখোশধারী যেভাবে এসেছিল, সেভাবে সন্তর্পনে চলে গেল। এ ঘটনাটা মাসলামাহ (রহ.) কে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি আজীবন ঘটনা স্মরণ করে গেছেন। এমনকি তিনি প্রায়ই সিজদায় গিয়ে কাঁদতে-কাঁদতে বলতেনঃ আল্লাহুম্মা! আমার হাশর এই মুখোশধারীর সাথে করুন। আমার হাশর এই দেয়াল ছিদ্রকারীর সাথে করুন।
•
•
শিক্ষাঃ আমরা এখন সামান্য কিছু করলেই তার প্রচারে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। সেলফি তোলার ধুম পড়ে যায়। ছবি আপলোডের হিড়িক লেগে যায়।
#AtikUllah #GemsFromPast #Ikhlas #WorkOnlyForAllah #RenewIntention
