১০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত্রি এখনো পাওয়ার সুযোগ আছে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১,২৩,২৫,২৭,২৯)। ইতিমধ্যে, অনেকেই প্রচুর আমল সাজিয়ে ফেলেছেন নিশ্চয়ই। কিন্তু আপাতত আমি শুধু দুইটা হাদীস ও এথেকে অর্জিত শিক্ষায় সবার মনোযোগ আকর্ষণ করছি যেন গুরুত্ব উপলব্ধি করতে পারিঃ

 রমাদ্বানের শেষ দশকে আমরা উপস্থিত। অনেকেরই হয়ত এই পর্যন্ত রমাদ্বান আশানুরূপ কাটেনি। কিন্তু এখনো সুবর্ণ সুযোগ আছে। ১০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত্রি এখনো পাওয়ার সুযোগ আছে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে (২১,২৩,২৫,২৭,২৯)। ইতিমধ্যে, অনেকেই প্রচুর আমল সাজিয়ে ফেলেছেন নিশ্চয়ই। কিন্তু আপাতত আমি শুধু দুইটা হাদীস ও এথেকে অর্জিত শিক্ষায় সবার মনোযোগ আকর্ষণ করছি যেন গুরুত্ব উপলব্ধি করতে পারিঃ


১) হজরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, 'আমিন'। (বায়হাকী ১৫৭২, আল আদাবুল মুফরাদ ৬৪৬, ইবনে হিব্বান ৯০৮)


২) আয়েশা রদিয়াল্লাহু আনহা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! আমি যদি জানতে পারি লাইলাতুল ক্বদর কোনটি, তাহলে আমি সে রাতে কী বলব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তুমি বলো- 

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ 

অর্থঃ হে আল্লাহ! নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। ক্ষমা করাটা আপনার পছন্দ। অতএব আমাকে ক্ষমা করে দিন (সুনানে তিরমিজি: ৩৫১৩)


কেন এই দুইটি হাদীসই?

মনোযোগ দিয়ে পড়ি ১নং হাদিসটি- রমজানে গুনাহ মাফ করানো মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, আর ক্ষমা পাওয়ার দোয়াটি ২ নং হাদিসে। শাইখ হাফিযাহুল্লাহ বলেন, যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, সে আল্লাহকেই পেয়ে যায়৷ রাব্বে কারীম তখন পরম অভিভাবক হয়ে যান। তাই, ক্ষমা চাওয়া ও পাওয়ার ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়া আমাদের ঈমানী দায়িত্ব, আল্লাহ তৌফিক দিন, আমিন..


#LaylaTulQadr #LastTenDaysRamadan #MashwaraOfficial #ForgiveMeYaAllah #ShaikhHafiQuotesM


Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post