হে বোন, তুমি কি জানো, তুমি কতো মূল্যবান? রাস্তার অচেনা-অপরিচিত ছেলেরা যেমন তোমার নন-মাহরাম, ঠিক তেমনিভাবে ক্লাসমেট হওয়া সত্বেও তারা নন-মাহরাম। অথচ তুমি তাদের সাথে বসে আড্ডাবাজি করো, অনলাইনে চ্যাটিং এ ব্যস্ত থাকো! কী লাভ হলো তাহলে হিজাব-নিকাব গায়ে জড়িয়ে? এটা কে পর্দা বলে না বোন। প্রকৃত দ্বীনদার হতে শিখো। আল্লাহ তোমাকে দ্বীনের বুঝ দিয়েছেন তবুও কেন ছদ্মবেশী দ্বীনদার হয়ে আছো? এভাবে নিজেকে ধোঁকা দিও না।আজ থেকে ওয়াদা করো, তুমি প্রকৃত দ্বীনদার হতে চেষ্টা করবে। ভালোভালো মেয়েদের সাথে মিশবে, ছেলেদের থেকে নিজেকে পৃথক রাখতে সাধ্যমত চেষ্টা করবে। আল্লাহ সহজ করে দিবেন ইন শা আল্লাহ। ধৈর্য ধরো বোন, এভাবে ছেলেদের সাথে মাখামাখি করা তোমার রব্ব যে খুবই অপছন্দ করেন। রব্বের অপছন্দের কাজ করে তুমি কেনো নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিবে? তুমি তো জানো এই দুনিয়া স্বল্প সময়ের স্থান মাত্র, অন্যদিকে পরকাল চিরস্থায়ী।
"আমি আমার বান্দাদের জন্য এমন কিছু নেয়ামত রেখেছি, যা কোনো চক্ষু কোনো দিনে দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, এমন কি কোনো মানুষের অন্তরে ও তা উদিত হয়নি।" (সহীহ মুসলিম: ২৮২৪)
