এটা কখনোই করবেন না!

 ⚠️ এটা কখনোই করবেন না!



১) যদি মানুষের দ্বারা কষ্ট পেয়ে থাকেন!
২) যদি কারও থেকে তুচ্ছতাচ্ছিল্য ও উপহাসের স্বীকার হন!
৩) যদি টাকা-পয়সা, ধন-সম্পদের বিপর্যয় ঘটে!
৪) যদি জেলে যান!
৫) যদি প্রিয় সন্তান মারা যায়!
৬) যদি লুটেরা সবকিছু লুট করে নেয়, ছিনতাইকারী সবকিছু ছিনতাই করে নেয়!
৭) যদি শত চেষ্টা করেও চাকরী না হয় বা রুযীর কোনো ব্যবস্থা না হয়!
৮) যদি কষ্টের পর কষ্ট করেও সুখের মুখ না দেখেন!
৯) যদি মাস বা বছর ধরে রুক্বইয়্যাহ নিয়েও জ্বিন-যাদু থেকে সুস্থ না হন!
১০) যদি কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে!
১১) যদি বন্ধুবান্ধব আপনার শত্রু হয়ে যায়, অতি কাছের মানুষটি আপনার ক্ষতি চায়!
১২) যদি কেউ উপকারের কথা ভুল গিয়ে কৃতঘ্নতা করে!
১৩) যদি নিজের সবটুকু বিসর্জন দেয়ার পরেও মানুষটির ঘৃণা ও লাঞ্ছনার স্বীকার হন!
১৪) যদি বিপদের সময় কোনো মানুষকে কাছে না পান!
১৫) যদি কেউ কাটে ঘায়ে নুনের ছিটা দেয়!
১৬) যদি বিপদের পর বিপদ লেগে থাকে!
১৭) যদি আশা-প্রত্যাশার মতো সন্তান না পান!
১৮) যদি শত দুঃখ-কষ্ট আপনাকে চেপে ধরে!
১৯) যদি পারিবারিক ও সামাজিকভাবে অশান্তির মধ্যে থাকেন।
২০) যদি একে-একে সবাই আপনার সাথে সম্পর্কচ্ছেদ করে!
২১) যদি দুনিয়াটা আপনার কাছে জাহান্নামের মতো লাগে!

এরপরেও কখনোই রবের উপর অভিযোগ করিয়ে না! কখনোই রবের উপর রাগান্বিত হয়েন না! কখনোই রবের প্রতি বিরক্ত হয়েন না!

সবসময় রবের প্রতি সুধারণা রাখুন! সর্বক্ষেত্রে রবের শুকরিয়া আদায় করুন! সর্বদা রবের প্রশংসা করুন!

রব্বে কারীম ডাক দিয়ে বলেন,

لَئِنۡ شَكَرۡتُمۡ لَاَزِیۡدَنَّكُمۡ

যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিবো। (সূরা ইবরাহীম, ১৪:৭)


লিখেছেন: সালাহউদ্দীন আহমেদ শাহিন
Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post