ভালোবাসা দিবস ইসলাম কি বলে? (প্রথম অংশ)


ভালোবাসা দিবস ইসলাম কি বলে?
    (প্রথম অংশ) 

প্রসঙ্গ: ১৪ ফেব্রুয়ারি ‘সাধু ভ্যালেন্টাইন ডে’
১৪ ফেব্রুয়ারি সাধু ভ্যালেন্টাইন ডে¹ বা বসন্ত বরণ। আমরা অনেক সময় বুঝি না, তবে এ দুটো মূলত একই জিনিস। প্রতি বছর এই দিন আসলে অনেক মুসলিম (এমনকি ধার্মিক মুসলিমদের মধ্যেও কেউ কেউ) ‘ভালোবাসা দিবসে’র শুভেচ্ছা বিনিময় করেন। উপহার আদান-প্রদান করেন, দোকান সাজান, অনুষ্ঠান করেন। মূলত দীন সম্পর্কে অবহেলা অথবা এ দিবস সম্পর্কে অজ্ঞতার কারণে। তারা এ দিনটিকে এভাবে পালন করে থাকেন।

কথিত ‘ভালোবাসা দিবস’: একটি প্রতারণা
প্রথম কথা হল, ‘ভালোবাসা দিবস’ কথাটা একটা প্রতারণা। ‘ভালোবাসা দিবসে’র ইংরেজি প্রতিশব্দ হল ‘love day’,। আর ‘বিশ্ব ভালোবাসা দিবসে’র ইংরেজি প্রতিশব্দ হল ‘world love day’ বা ‘international love day’। পৃথিবীতে ‘world love day’ বা ‘international love day’ নামে কোনো স্বীকৃত পরিভাষা নেই।²
বরং এটা এদেশেরই কিছু মানুষ ‘ভালোবাসা দিবস’ নামে নামকরণ করেছে।³ তাদের উদ্দেশ্য ভালো ছিল না, আর এর পরিণতি আরও খারাপ হয়েছে।

সেন্ট ভ্যালেন্টাইন্স ডে: নির্দিষ্ট ধর্মের একটি ধর্মীয় দিবস
এই দিনটার সঠিক নাম, যেটা সবাই আমরা জানি। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, সাধু বা বাবা ভ্যালেন্টাইন দিবস। স্বভাবতই এটা একটা নির্দিষ্ট ধর্মের ধর্মীয় দিবস।⁴
এটা কোনো সেকুলার আনন্দের দিবস না। পহেলা বৈশাখের মতো কোনো সেকুলার দিবস না এটা। এটা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালি পূজা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই ধরনেরই। হিন্দু-মুসলিমদের যেমন বিভিন্ন দিবস আছে। এটা ওই ধরনেরই খ্রিস্টধর্মের একটা ধর্মীয় দিবস।

‘ভিন্ন ধর্মীয় দিবস’ মুসলিমদের উদযাপন করার কোনো সুযোগ নেই:
বড় কষ্ট লাগে, আমরা মুসলিমরা বর্তমানে নামায-রোযা, হজ্জ-যাকাতসহ ধর্মটাকে শুধু অমান্যই করছি না, বরং ধর্মকে অবমূল্যায়ন করে ধীরে ধীরে ঈমানহারা হয়ে যাচ্ছি। অবমূল্যায়নটা কীভাবে! অনেক সময় আমরা বুঝতে পারি না। আপনি বলতে পারেন, ধর্ম ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ধরে নিলাম, ধর্মপালন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার বিশ্বাস কতটা গভীর। সেটা আপনার কর্ম থেকেই বোঝা যায়।

আমাদের দেশে প্রায় প্রত্যেকেরই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্ম থাকে। রাজনৈতিক ধর্ম আছে, ধর্মীয় ধর্ম আছে, ভাষাকেন্দ্রিক (চেতনা আছে), প্রত্যেকেরই বিশ্বাস আছে। বর্তমানে আমরা এক ধরনের রাজনৈতিক সাম্প্রদায়িকতা দেখতে পাই। একদল আরেক দলের সাথে সব সময় সংঘাতময়। আগে এতটা ছিল না। মূলত রাজনীতি হল একটা পাওয়ার গেম। রাজনীতিতে দেশের মানুষ প্রতিযোগিতা করে। এই দল একবার জেতে, ওই দল একবার জেতে।

প্রত্যেকেই পাওয়ার গেমের
মাধ্যমে ক্ষমতায় গিয়ে নিজেদের এজেন্ডার মাধ্যমে দেশের সেবার চেষ্টা করে। কিন্তু এই পাওয়ার গেমটা এখন কমিউনালিজমে (communalism) পরিণত হয়েছে। একদল আরেক দলকে দেখতে পারবে না। গ্রামে-গঞ্জে হানাহানি, মারামারি, একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে। যেটা দুনিয়ার একটা জাগতিক বিষয়, এটাতেও আমাদের বিশ্বাস এমন হয়েছে যে। এক রাজনৈতিক দলের মানুষ আরেক রাজনৈতিক দলের বিয়ের দাওয়াতে পর্যন্ত যাবে না। অথচ ধর্মটা আমাদের কাছে এত হালকা হয়ে গিয়েছে যে। এক ধর্মের পূজারি আরেক ধর্মের পূজায় শরীক হয়ে যাবে। এরপরও আমরা মনে করছি যে, আমরা হয়তো ধার্মিকই রয়ে গেছি!

এটা ঠিক যে,
একজন ধার্মিক অন্য ধর্মের লোককে তার ধর্ম পালনের সুযোগ দেবেন। কিন্তু তিনি তার ধর্মের অনুষ্ঠানে যোগ দেবেন না। যদি দেন, তাহলে বুঝতে হবে, নিজ ধর্মের প্রতি তার যথাযথ বিশ্বাস নেই। কারণ, প্রত্যেক ধর্মই বলে, অন্য ধর্মের ওই কাজটা খারাপ। হিন্দু ধর্ম বলছে যে, গরু জবাই করা খারাপ, গরুর গোশত খাওয়া খারাপ। কাজেই হিন্দুধর্মের প্রতি যিনি শ্রদ্ধাশীল। তিনি কুরবানির ঈদে আপনাকে শুভেচ্ছা দিতে আসবেন না, এটাই স্বাভাবিক।

হ্যাঁ, কুরবানির ঈদ, মুসলমানদের ঈদ, মুসলমানরা করবে, এটাতে বাঁধা দেবেন না তিনি। কিন্তু তিনি এতে শরীক হতে আসবেন, এটা সাধারণত ঘটে না। যদি তার ভেতরে ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ থাকে। ঠিক তেমনই একজন মুসলিম অন্য ধর্মের অনুষ্ঠানের এভাবে স্বীকৃতি দেবেন যে, তাদের ধর্ম তারা পালন করুক। কিন্তু তিনি নিজে ওই ধর্মের অনুষ্ঠান পালন করতে পারেন না। করলে আর তিনি মুসলিম থাকেন না। কারণ, তার ধর্মে বলছে যে, ওটা শিরক। ঠিক তেমনই একটা দিবস ভ্যালেন্টাইন দিবস।

ভ্যালেন্টাইন দিবস: সমস্যা নিরূপণ ও আমাদের করণীয়
ভ্যালেন্টাইন দিবসের দুটো সমস্যা। একটা হল, এটা একটা ভিন্ন ধর্মের ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় দিবস। আরেকটা হল, ওই ভিন্ন ধর্ম যে উপলক্ষে এটা করেছে, এটা ইসলামের সবচেয়ে নিন্দিত ব্যাপার। এমনকি ওই খ্রিস্ট ধর্মেও নিন্দিত ব্যাপার। কেন করেছে, এ বিষয়টা আমি একটু পরে আলোচনা করব।

চলবে ইনশাআল্লাহ 
মূলঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিঃ

সিরিজঃ প্রেমজীবাণু (পর্বঃ ০১)

🔻 গোপন গুনাহ এবং পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকার উপায় নিয়ে খুব গুরুত্বপূর্ণ রিসোর্স... 
🔗 

🔻পড়ুন প্রেমরোগ সিরিজঃ 
🔗 

Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post