ভালোবাসা দিবস ইসলাম কি বলে? (চতুর্থ অংশ)

 


প্রেমজীবাণু (পর্বঃ ০৪)


সামনে ঘনিয়ে আসছে ১৪ই ফেব্রুয়ারি, বিশ্ব যিনা দিবস। কি শুনতে খারাপ লাগছে? ভ্যালেন্টাইন্স ডে কিংবা বিশ্ব ভালোবাসা দিবস বললে হয়তো শুনতে ভালো লাগতো তাই না? 


সত্যিই, শব্দের মারপ্যাঁচ আমাদেরকে নির্লজ্জতার শিখরে পৌঁছে দিয়েছে। এটা তো এমন একটা দিন, যেদিন তরুণ-তরুণীরা একে অপরকে অবৈধ সম্পর্কের দিকে আহবান করে। তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে লিটনের ফ্ল্যাটে যায় রাত কাটাতে। একে যিনা ছাড়া আপনি আর কি বলতে চান? 

পশ্চিমা সভ্যতার শেখানো ভ্যালেন্টাইন্স ডে-এর ট্যাগ লাগিয়ে দিলেই কি সাত খুন মাফ হয়ে যায়? 

ভ্যালেন্টাইনস ডে কি? এটাতো খ্রিস্টানদের অনুষ্ঠান। সেন্ট ভেলেন্টাইন নামে এক খ্রিষ্টান পাদ্রী থেকে এর সূচনা। আমাদের এর সাথে কি সম্পর্ক? আমরা কি তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চাই? 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, '

যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করল সে তাদের অন্তর্ভুক্ত হবে' 

(আবু দাউদ) 


৯০% মুসলিমদের দেশে কোন যুক্তিতে আমরা ১৪ই ফেব্রুয়ারি পালন করি? আর পশ্চিমা সভ্যতার অধঃপতনের করুণ চিত্র তো আজ আমাদের সামনে স্পষ্ট। তাদের পরিবার-সমাজ সব ধ্বংস হয়ে গেছে। আমেরিকার ৫৪% শিশুই বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে আগত অর্থাৎ জারজ। Youth Data, 2022 অনুযায়ী, আমেরিকার 2.5 million youths are suffering from severe depression. এর কারণ কি? 

আমরা তো চাইনা এই কালচার। যেই কালচার আমাদের তরুণদেরকে ডিপ্রেসড করে দেয়, স্বামী-স্ত্রীর মাঝে বিভেদ ঘটায়, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অশ্লীলতা আর যৌনতা দিয়ে আমাদের জীবনটাকেই লাইফলেস করে দেয়। 

তারপরও পশ্চিমা সভ্যতার মতো আমাদের পরিবার ও সমাজকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে তথাকথিত কিছু সুশীল জনগোষ্ঠী। এই বিশ্ব যিনা দিবস উপলক্ষে প্রায় সকল কোম্পানি, প্রতিষ্ঠান, শপিংমল গুলোতে থাকে বিশেষ ছাড়। পত্র-পত্রিকা গুলোতে উপচে পড়ে অবৈধ সম্পর্কের কচকচানি। আর নাটক-সিনেমাতে 'কাছে আসার সাহসি গল্প' ট্যাগ লাগিয়ে দেখানো হয় কিভাবে সমাজের সকল রুলস ভেঙে, বাবা-মায়ের অবাধ্য হয়ে লিটনের ফ্ল্যাটে রাত কাটাতে হয়। কাছে আসার গল্প গুলো কিন্তু এতটুকুই হয়, কিন্তু এরপর? 

এরপর কি হয়? 


'ভালোবাসা দিবসে তিন বন্ধুর কাছে ধর্ষিত হয় সপ্তম শ্রেণীর এক ছাত্রী' 

(১৮ই ফেঃ '২০) 


'প্রেমের ফাঁদে ফেলে বন্ধুসহ প্রেমিকাকে ধর্ষণ '

 (১০ই ফেঃ '২০) 


'প্রেমিকার সামনে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে জিতু'

 (৩০ জুন,২০২২)


'নীলফামারী তে প্রেমিকাকে ধর্ষণ করে প্রেমিক, ভিডিও করে বন্ধুরা'

 (৩ মে,২০২১)


'রাজশাহী সোহরাওয়ার্দী উদ্যানের পাশে একটি বাক্স থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার '

আরো বলবো? বলতে থাকলে রাত পেরিয়ে যাবে। 

 কিছুদিন আগে ভাইরাল হওয়া ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে কুকুরের মুখে নবজাতকের লাশ এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। আর কি দেখার বাকি আছে? এখনো আপনার ছেলে-মেয়ে ভাই-বোনদেরকে ছেড়ে দিবেন নির্লজ্জভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য?

কাছে আসার সাহসি গল্পটা তো তারা দেখায়। কিন্তু এটার After effect গুলো কেন দেখায় না? তারা দেখায় না ভালো কথা, আপনিও কি বুঝেন না? 

আর মুসলিম যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলছি, 

হে যুবক, তুমি কি মুসলিম? তুমি কি জাহান্নামের অস্তিত্বে বিশ্বাস করো না? যদি বিশ্বাস করে থাকো, তাহলে কিভাবে তুমি একটি মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছো? তুমি তো বলছো তুমি তাকে ভালবাসো। সত্যিই যদি তাকে ভালবেসে থাকো, কিভাবে তাকে জাহান্নামের দিকে টানছো? Does it make any sense when you say, "আমি তোমাকে অনেক ভালবাসি, চলো তোমাকে জাহান্নামে নিয়ে যাই।"

বোন, তুমি কার ডাকে সাড়া দিচ্ছো? তোমরা অমুসলিম হলে তো কথা আলাদা ছিলো। মানুষ তো নিজের শত্রুর জন্যও জাহান্নাম প্রার্থনা করে না। অথচ তোমাদের দাবি এর নাম নাকি ভালবাসা। এটা কি সত্যিই ভালবাসা? একটু নিজেকে প্রশ্ন করো তো.. এটাকে ভালবাসা বলা যায় কিনা।


আমাদের নির্লজ্জতা এমন স্তরে পৌঁছেছে যা কেউ কখনো দেখেনি আগে। জাহিলি যুগেও পুরুষেরা মেয়েদের দিকে তাকাতে লজ্জা বোধ করত। জাহেলী কবি আনতারা বলেছেন, 

''আমার প্রতিবেশী নারী আমার চোখের সামনে চলে আসলে আমি নিজ চোখকে অবনমিত করি, যতক্ষণ না আমার প্রতিবেশিনীকে তার ঘর আড়াল করে নেয় ''


এটা তো সেই যুগের পুরুষদের আত্মসম্মানবোধ, যে যুগকে আমরা জাহেলি বা মূর্খতার যুগ বলি। তবে চিন্তা করুন আজ আমাদের অবস্থান কোথায়? 

আল্লাহ তাআলা বলেন, 

ولا تعربوا الزنا

'তোমরা জিনার ধারে-কাছেও যেওনা '

 (সূরা বনী ইসরাঈল :৩২)


আল্লাহ যেখানে যিনার ধারে কাছে যেতেই মানা করছেন, সেখানে আমরা যিনার জন্য আলাদা দিবস বানিয়ে নিয়েছি। তাই মুসলিম ভাই/বোন দের প্রতি আমার উদাত্ত আহ্বান, 


প্রিয় ভাই/বোন আমার,

ফিরে আসুন, ফিরে আসুন আপনার রবের দিকে। রুখে দাঁড়ান, সকল অশ্লীলতার বিরুদ্ধে। এটা আমাদের বাঁচার লড়াই,এটা আমাদের অস্তিত্বের লড়াই।


পর্ব৩ঃ 

Rahmanblog

Hey there! My name is Abdur Rahman, I am a Professional Web Designer, Graphic Designer. I am Content Creator from Sylhet , Bangladesh. I love coding and editing, so I always try to create something new and interesting.

Post a Comment

Previous Post Next Post